1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
জিলহজ্জ মাসের আমল - ইকরা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

জিলহজ্জ মাসের আমল

  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩০১ Time View

জিলহজ্জ মাসের আমল


আজকের সূর্যাস্তের আগেই নখ-চুল কেটে ফেলি

জিলহজের এই সহজ সুন্নাহটি সকলে পালন করার চেষ্টা করি

“আসছে ঈদুল আযহা ও কুরবানি। যারা আমরা কুরবানি দিব তাদের নখ-চুল ইত্যাদি কাটা বিষয়ক একটি মাসনূন আমল আজকে জেনে নিব ইনশাআল্লাহ।

কুরবানি দাতার জন্য একটি বিশেষ আমল হচ্ছে:

জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানি আদায় করার আগ পর্যন্ত নখ, চুল, গোফ ও শরীরের কোনো পশম না কাটা। পশু কুরবানি হয়ে যাওয়ার পর এগুলো কাটা যাবে। তাই জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই নখ, চুল, গোফ বা এরকম অন্যান্য কাজগুলো সেরে ফেলা। ঈদের দিন কুরবানি হয়ে যাওয়ার পর আবার এগুলো কেটে পরিচ্ছন্ন হওয়া। হাদীসের আলোকে জানা যায় উক্ত মুস্তাহাব আমলটি যারা কুরবানি দিবেন না তারাও চাইলে করতে পারেন। এতে ইনশাআল্লাহ তারাও সওয়াবের অংশীদার হবেন।

নখ-চুল কবের মধ্যে কাটতে হবে?

এ বছর জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৭ জুন ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার। অর্থাৎ উক্ত দিন জিলক্বদ মাসের ২৯ তারিখ। যদি ৭ জুন শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে এরপর থেকে আমরা আর চুল-নখ ইত্যাদি কাটবো না। যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে পরের দিন শনিবারের সূর্যাস্তের আগ পর্যন্ত নখ-চুল ইত্যাদি কাটার সময় পাওয়া যাবে। যেহেতু চাঁদ কবে উঠবে সেটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। তাই আমাদের উচিত হবে যারা কুরবানি দিব, তারা যেন সকলেই ৭ জুন শুক্রবার সূর্যাস্তের আগেই উক্ত কাজগুলো সেরে ফেলি। মনে থাকার সুবিধার্থে আমরা নিজ নিজ ফোনে চুল-নখ কাটার জন্য রিমাইন্ডার অ্যালার্ম সেট করে রাখতে পারি।

হাদীস ১

হযরত উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সা) বলেছেন:

\”যখন তোমরা যিলহাজ্জ মাসের (নতুন চাঁদ দেখতে পাও) আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল না ছাটে ও নখ না কাটে।\”

মুসলিম ৫০১৩; ই. ফা. ৪৯৫৭, ই. সে. ৪৯৬৩

হাদীস ২

আরেকটি হাদীসে আছে, একজন সাহাবী একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চেয়েছেন:

‘আমার একটি মাত্র দুধের বকরি আছে। আমি কি তা কুরবানি করে দেব?’

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘না, তুমি বরং তোমার নখ-চুল কাটো, গোফ ছোট করো আর লজ্জাস্থানের লোম পরিস্কার করো। আল্লাহ পাকের নিকট এটাই তোমার কুরবানির পূর্ণতা হিসেবে বিবেচিত হবে।’

আবু দাউদ, হাদীস : ২৭৯১

আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেয়ার তাওফিক দান করুন। যারা কুরবানি দিবেন তাদেরকে উপরের আমলটি করার তাওফিক দান করুন। আমীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host