1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সিরিয়ার ওপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি - ইকরা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরনামঃ
বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

সিরিয়ার ওপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫০১ Time View

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা চালানোর জন্য সিরিয়ার ওপর থেকে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকের আগে এ আহ্বান জানান। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দুই দেশের অন্তত ৫০ হাজার মানুষ নিহত হন। ইরাভানি বলেন, বিগত এক দশকের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানবিক পরিস্থিতি এমনিতেই দুর্বিষহ ছিল। তার ওপর এই ভূমিকম্পে দেশটির অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং জনগণ এখন জরুরি নিত্যপণ্য সংগ্রহে হিমশিম খাচ্ছে। ইরানের রাষ্ট্রদূত বলেন, পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার সকল জনগোষ্ঠীর কাছে সমানভাবে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিকল্প নেই। ইরাভানি বলেন, সিরিয়ার বর্তমান মানবিক সঙ্কট কার্যকরভাবে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সমাজকে অমানবিক একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে মনোনিবেশ করতে হবে। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশীদের চাপিয়ে দেয়া সহিংসতার জের ধরে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। এরপর ২০১৯ সালে আমেরিকা আরেকটি আইন জারি করে যার ফলে সিরিয়ার পুনর্গঠন কাজে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত যেকোনো প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। ইরনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host