1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করল ব্রিটেন - ইকরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করল ব্রিটেন

  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪৪৯ Time View

ওমান উপসাগরে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে ব্রিটেনের নৌবাহিনী। এসব অস্ত্রের মধ্যে আছে এন্টি-ট্যাংক গাইডেড মিসাইলও। ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই অস্ত্র জব্দ করা হয়। বৃটেন জানিয়েছে, অন্ধকারের মধ্যে ইরান থেকে দক্ষিণ দিকে উচ্চ গতিতে যাচ্ছিল এই নৌকাটি। যুক্তরাষ্ট্রের একটি ড্রোন এই নৌকাটিকে প্রথম শনাক্ত করে। এরপর বৃটিশ একটি হেলিকপ্টার এর পিছুনেয়। জেরুজালেম পোস্ট জানিয়েছে, অস্ত্রবাহী নৌকাটি শেষ দিকে ইরানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু তার আগেই এটিকে ধরে ফেলে বৃটিশ নৌবাহিনীর জাহাজ। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ নিয়ে বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় ব্রিটেনের প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে নৌবাহিনী। বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ইরানের এন্টি-ট্যাংক গাইডেড মিসাইল এবং মধ্য-পাল্লার ব্যালিস্টিক মিসাইল। বৃটেন জানিয়েছে, তারা এই জব্দের বিষয়টি জাতিসংঘকে জানিয়েছে। এর আগে গত বছর মোট দু’টি ইরানি অস্ত্রবাহী নৌকা আটক করেছিল বৃটেন। জেরুজালেম পোস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host