
দুখেরা দাওয়াত দিয়ে যায়
ঝড় এসে কড়া নাড়ে ভাঙা দরোজায়
অন্ধকার ভাগ্য চোখের পাতায়!
মোমের মতো গলে আকাঙ্ক্ষা নদী
আহারে জীবন আমার
বাঁচার পিপাসা তবু রাত্রি অবধি!
শুন্যে বানিয়েছি ঘর জলে ভিজে রৌদ্রে পুড়ে
শ্রাবণে প্লাবনে ভাঙে মন সুখ যায় উড়ে
মানুষেরা বেঁচে আছে অনন্ত আগুনে পুড়ে!
কারা হাঁটে পৃথিবীর বৃষ্টিহীন পথে
মেঘে মেঘে অযাচিত ভয়ংকর মিসাইল ঝড়
গিলে খায় ফসলী জমিন মানুষের প্রিয় অন্তর।
দুখেরা দাওয়াত দিয়ে যায়
পৃথিবীর পথে প্রান্তরে বিপ্লবী সাহসী মানুষ
যুদ্ধ করে। আপন দুঃখ ভুলে লিখে সে কবিতা
আকাশ বুঝে সেই ভাষা পাখির ডানায়!
Leave a Reply