
রূপরেখা
মোঃ আবু সুফিয়ান
ইসলামপুর, জামালপুর
প্রজন্ম তুমি সামনে চল
ভেঙে সকল বাঁধন,
বাঁধা বিপত্তির নাহি ডর
কব্জা করে সাধন।
আপন শক্তিতে জ্বলে ওঠো
মরণকে নাহি ভয়,
রক্তচোষার কবর দিলেই
আসবে জাতির জয়।
সমালোচকের মুখে লাথি
ভেঙে দাও প্রভুত্ব,
মজলুমকে নাজাত করে
ভেঙে ফেলো দাসত্ব!
প্রজন্ম তুমি বুঝিয়ে দাও
সঠিকভাবে চলতে,
ভণ্ডামি দুর্নীতি বন্ধ করে
সত্য কথা বলতে।
মেরুদণ্ডহীন শিক্ষা নীতি
ভেঙে করো চুরমার,
একত্ববাদ কায়েম করলে
শান্তি আসবে আবার।
Leave a Reply