1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী, সদস্যসচিব ড. ফোরকান - ইকরা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরনামঃ
এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী, সদস্যসচিব ড. ফোরকান কবি হাসান জামান এর কবিতা: বৈশাখী প্রার্থনা বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ আব্দুস সাত্তার সুমন এর লেখা: শ্যাডো কেবিনেট বা ছায়া মন্ত্রী পরিষদ কি? মানিকদী ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা ২০২৫ খ্রি.

কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী, সদস্যসচিব ড. ফোরকান

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী, সদস্যসচিব ড. ফোরকান


ঢাকা: রাজধানীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “কুমিল্লা ডিভিশনাল ক্লাব”। এ উপলক্ষে ২৭ এপ্রিল ২০২৬ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী মু. নজরুল ইসলাম তামিজী। এতে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে মু. নজরুল ইসলাম তামিজীকে এবং সদস্যসচিব করা হয়েছে ড. ফোরকান উদ্দীনকে।সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কবি আর. মজিব, কবি সাইফ সাদী, কবি রলি আক্তার। 

 

যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন হাজী মো. জিয়াউদ্দিন, কবি মু. আবু তাহের, প্রকৌশলী মো. রাহাদ উজ্জামান ও কবি আবদুল আলীম।

 

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ সালাউদ্দিন ভূইয়া, প্রকৌশলী মো. জসিম উদ্দিন, আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, অধ্যাপক নায়লা ইসলাম,মাহমুদুল হক মজুমদার,কামরুজ্জামান জনি,প্রকৌশলী সফিউল আযম, মোহাম্মদ নাজমুল হাসান, কবি বাপ্পী সাহা, কবি তাহেরা খাতুন, মিজানুর রহমান মিজান প্রমুখ। 

 

সভাপতির বক্তব্যে মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “কুমিল্লা ডিভিশনাল ক্লাব কেবল একটি সংগঠন নয়—এটি হবে ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মানুষ তাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধকে লালন ও বিকশিতী করতে পারবেন।”

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্লাবটি কুমিল্লা বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা,ী সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করতেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা নবগঠিত ক্লাবটির সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host