1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: সুমুদ ফ্লোটিলা  - ইকরা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরনামঃ
বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

কবি হাসান জামান এর কবিতা: সুমুদ ফ্লোটিলা 

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩২২ Time View

সুমুদ ফ্লোটিলা 

হাসান জামান


রোজ এক টুকরো হাসির জন্য প্রার্থনায় বসি 

আশা জ্বালি তসবীদানায় খুঁজি মুক্তির রশি। 

 বিষাক্ত কালো ধোঁয়া ছুঁড়ে দেই দূর আকাশে 

 ঘৃনার আগুন হিংস্রতা পৃথিবীর সবুজ ঘাসে । 

মৃত্যু এসেছে নেমে নিষ্পাপ উপত্যকা জুড়ে 

পৃথিবীতে এ-তো বিষ এ-তো ঘৃনা হৃদয় খুঁড়ে !   

অসহায় রাত্রি দিন কান্নায় ভেঙে পড়া মেঘ

ছড়ায় কোন অসুরে প্রাণে প্রাণে এতো উদ্বেগ! 

এক টুকরো হাসির জন্য মাথা নুয়ে প্রতিদিন

যে শিশু ডাকে এসো নতুন পৃথিবী ক্ষুধাহীন 

এসো সুমুদ ফ্লোটিলা ভেঙে উত্তাল সমুদ্র ঢেউ 

এ নিস্তব্ধ জমীনে আমাদের পাশে নেই কেউ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host