1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত - ইকরা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরনামঃ
বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩০৫ Time View

মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত


ডেক্স রিপোর্ট : আব্দুস সাত্তার সুমন


পহেলা জানুয়ারি ২০২৬ ইং তারিখে মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে শুরু করে দাখিল নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উৎসব নতুন বছরের প্রথম দিনে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ।

 

সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ এইচ এম গোলাম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন ও সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুস সাত্তার সুমনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা। বক্তারা তাঁদের বক্তব্যে বই পড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

 

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ বই উৎসব শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host