1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি রকিবুল ইসলাম কবিতা: ১২'ই রবিউল আউয়াল - ইকরা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরনামঃ
কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন

কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

১২’ই রবিউল আউয়াল

রকিবুল ইসলাম


১২’ই রবিউল আউয়াল!

প্রিয় নবীর আগমনে বিশ্ব হলো আলোকিত,

আঁধার দূর হয়ে এলো মিষ্টি প্রভাতের আলো।

ধরার গগনে উঠল বেজে সুখবার্তা,

ধূলোমাখা ধরিত্রী পেল বাঁচার দিশা।

করুণা,মায়া,মমতা,সত্য আর ন্যায় এলো

আইয়ামে জাহেলিয়াতের অতি নির্মম ও নিষ্ঠুর কলিযুগে।

যেখানে ছিল শুধুই অমানিশার ঘোর আঁধার,

অজ্ঞানতা আর মূর্খতার সমাহার,

সেখানে ফুটল ফুল জলল জ্ঞানের দীপ

অন্যায়ের হল কবর,জুলুমের উপসংহার।

নবী তোমার আলোয় আলোকিত গোটা মানব জাতি।

কুসংস্কার নিয়েছে বিদায়,হয়েছে অন্যায়ের ইতি।

তোমার আগমনে মোরা পেলাম প্রদীপের আলো,

চললে তোমার পথে ঘুঁচবে সকল কালো।

১২’ই রবিউল আউয়াল!

শুধু স্মরণ নয়,আজ অঙ্গীকারের দিন!

নবীর সুন্নাহ্ আঁকড়ে জীবন করি রঙিন।

নবী!তোমার জন্মদিনে এই হোক পণ,

প্রাণ হরলেও রব এই পথে চিরদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host