1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো - ইকরা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরনামঃ
বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০৬ Time View

কতটুকু হারালে আমি কাঙাল হবো

হাসান জামান


শৈশবে হারিয়েছি স্নেহের বাগান হাওয়ায় হাওয়ায় 

কৈশোরে হারিয়েছি আগুনের দিন পাওয়া না পাওয়ায় 

তবুও স্বপ্ন ছিলো আকাশ সমান ময়ূর ডানায় 

কষ্টের বেড়া ছিলো মেঘের আড়ালে দূর সীমানায়! 

 

এরপর দূরন্ত যৌবনে তুমি এলে বৈশাখী ঝড়

প্রবল প্রতাপে জীবনের খুঁটি হলো নড়বড়

এখন ভুলে গেছি সুখ স্বরলিপি প্রেমের অক্ষর! 

এখন মা হারা হৃদয়ের নদী শুন্যতায় ভরা 

স্নেহহীন সংসারে মরিচীকা কারবালা ধূ ধূ 

ঘুনে ধরা ফুসফুসে তৃষ্ণা অসীম জাগে শুধু! 

 

মানুষ কি কেবল পৃথিবীতে হারাতে আসে

সময়ের স্রোতে কেবল নিজেকে হারায় 

জীবনের কোলাহলে কতটুকু পথ পেরুতে চাই 

পন্চাশ পেরিয়ে দেখি সেখানেই বসে আছি ঠাঁই! 

বীজ গনিতের নীল সুত্র গুলো কি তবে মিছে

রাত্রি দিন মানুষেরা কেনো তবে ছোটে স্বপ্নের পিছে। 

 

কেন যে এতো শুন্যতার পিছু পিছু ছোটা

কেনো যে চাওয়া স্বপ্নের সিঁড়ি ভেঙে ওপরে ওঠা! 

একদিন বয়স হারায় জীবেনর গতি সোনালী যৌবন 

মোহনীয় সম্মান ধন সম্পদ একান্ত শত প্রিয়জন

মানুষ কি কেবল কাঙাল হতেই ভালোবাসে-

মানুষ কি তবে পৃথিবীতে হারাতেই আসে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host