1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫ - ইকরা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৬ Time View

সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫


গত ২৬ ডিসেম্বর, শুক্রবার – 

“শুদ্ধ সাহিত্য চর্চা আমাদের অঙ্গিকার ” এই স্লোগান কে ধারণ করে, কুমিল্লা কবি পরিষদ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে। 

কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর. মজিব এর সঞ্চালনায়, সংগঠনের সভাপতি কবি আবদুল লতিফ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি মতিন বৈরাগী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রধান উপদেষ্টা প্রাকৃতজ শামিমরুমি টিটন, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা কবি কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার, কবি শাওন আজগর, কবি মাহমুদুল হাসান নিজামি, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার সহ আরো অনেকে। 

 

সৃজনশীলতাকে ধারণ করে এই সাহিত্য সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পুরস্কার প্রদান-এর মাধ্যমে সম্মানিত করা হয়।

 

০১। সিইউকেপি সাহিত্য সম্মাননা ও অর্থ পুরষ্কার ২০২৫. ০৭ জন। 

০২। বর্ষসেরা আবৃত্তি শিল্পী সম্মাননা ২০২৫. ৫ জন। 

০৩। গুনী শিক্ষক সম্মাননা ২০২৫. ১০ জন। 

০৪। জাতীয় পত্রিকা লেখক-লেখিকা সম্মাননা ২০২৫. ১১ জন।

০৫। গ্রন্থ সম্মাননা ২০২৫. ০৭ জন। 

০৬। ক্ষুদে কবি সম্মাননা ২০২৫. ৭০ জন। 

০৭। শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা ২০২৫, ১৭ জন সহ

অসংখ্য গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা, মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট, মগ, কলম সহ উপহার সামগ্রী। 

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন 

এমন সুশৃঙ্খল ও মার্জিত অনুষ্ঠান বাংলা সাহিত্যে বিরল। এই অনুষ্ঠান সকলের মনে স্থান করে নিয়েছে। সভাপতি তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত করেন। 

 

উপস্থিত সকলকের কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host