1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামন এর দুইটি কবিতা : ১-সম্মোহন! ২-অহমিকা  - ইকরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

কবি হাসান জামন এর দুইটি কবিতা : ১-সম্মোহন! ২-অহমিকা 

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৪ Time View

সম্মোহন! 

হাসান জামান


এই সম্মোহন কেটে গেলে 

 আমি উড়ে যাব আকাশে 

ঘর সংসার মোহনীয় স্বপ্ন ফেলে 

পশমের মতো উড়বো বাতাসে!

তখনও রঙিন বসন্ত বেলা 

রৌদ্রময় জল মাটির খেলা 

 উঠোন জুড়ে হাসি থামবে না 

শুধু ট্রেন থেকে আর কেউ নামবে না! 

বলবে না বাজারের ব্যাগটা রাখো

 দুখের শ্যাওলা জমেছে মনে –

 অবহেলা অপমান সংগোপনে

এসো বিক্রি করি, জল আর মাটিকে ডাকো।



অহমিকা 

হাসান জামান


ভয় দেখিয়ে লাভ নেই। ভয় একদিন ভেঙে যায় 

বন্দুক নামিয়ে রাখো। বারুদ শেষ হলে অতঃপর 

ট্রিগারে রাখা তোমার আঙুল দেখবে ভয়ে তড়পায়,

তুমি যতো বিশাল পাহাড় হও তোমার অহমিকায় 

ডুবে যাবে টাইটানিক জাহাজ যেন খড়কুটো ঘর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host