
রক্তের প্লাবন
মো.আশতাব হোসেন
জুলাই আগস্ট ইতিহাসের অমর অধ্যায়
টগবগের রক্ত আগুনে উত্তাপ বাতাস,
রাজপথ ছাত্র জনতার আশার ভরসা
জানের মায়া নেই বিপ্লবীদের বুকে।
সকল বীর যোদ্ধা অনড় আপোষের রাস্তা রুদ্ধ
ফয়সালা করতে হবে স্বৈরাচার পতনের মাধ্যমে
সারা বাংলার পথে-ঘাটে তাজা রক্তের প্লাবন,
সবার মনে শহীদের তেষ্টা পিছু হটবে না কেউ।
গুলি বক্ষ ভেদ করতে পারবে তবে লক্ষ্যে নয়
জুলুমের কবল থেকে মুক্তিকামীরাই লক্ষ্য ভেদ করবে!
বেপরোয়া হয় আরো অধিক রক্ত খেকোদের কম্পিত হৃদয়
শেষ কামড় মারতে থাকে স্বাধীন পতাকার বিক্ষত বুকে,
নিরাপত্তা হারায় আকাশে উড়ন্ত পাখিরা,
জমিনে বর্বরতার চিহ্ন প্রতিমুহুর্তে সীমা ছেড়ে যায়
শহীদের সংখ্যায় যুক্ত হতে থাকে শিশু কিশোরের নাম!
সাধারণ শিক্ষার্থী সকল শকুনের চক্ষুসুল
নির্বিচারে জেল-জুলুম গুম খুন মিশন জোরদার,
তল্লাশির নামে চলে পশু তাণ্ডব প্রতি নিবাসে
স্বস্তির স্থান হারায় শহর গ্রামের অলিগলি,
দমার পাত্র নয় সর্বসাধারণ চলছে পতন অগ্নি ঝড়
জুলুমের সকল হাত উড়ে যায় উত্তপ্ত প্রশ্বাসে!
Leave a Reply