1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি আবু রিসাত এর কবিতা: অন্ধত্ব মুক্তির পথ - ইকরা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কবি আবু রিসাত এর কবিতা: অন্ধত্ব মুক্তির পথ

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৭৮ Time View
Beautiful aerial cityscape view of the city of Leiden, the Netherlands, after sunset at night in the blue hour

অন্ধত্ব মুক্তির পথ
আবু রিসাত


এ জাতি আজ অন্ধ বহু গুনে কপাল মন্দ
তাহা একমাত্র আল্লাহ জানেন ভালো ।

যান্ত্রিকতায় আবদ্ধ হয়েছে এদের মন দিয়েছে মননশীলতার বিসর্জন
পারিবারিক অসচেতনতায় আজ ঘটেছে এসব
কখনো টিভি সিরিয়াল আবার কখনো মোবাইল
নিয়েই শোনা যায় যত গুঞ্জন কলরব ।

কখনো ইন্টারনেটের সোশ্যাল জগতে
আবার কখনো হরেক রকম গেমস এর রাজ্যে তোলপাড়
এসবের অশান্তিতে আজ এ জাতি ছারখার
এরা ভুলেছে সভ্যতা , ভুলেছে সমাচার ।

যে হাতে আজ কোরআন , হাদিস , তসবীহ ওঠার কথা
সে হাতে আজ মোবাইল
যে চোখে আজ কোরান হাদিস দেখার কথা
সে চোখে আজ টিভি সিরিয়ালের ভিড় ।

যে জাতির আজ পর্দা করার কথা
সে জাতি আজ ফ্যাশন করে করে আরও কত কি
এ জাতি আজ খাদে পড়েছে ওঠাবে কে এদের ?
এদের নেই কোনো ভালো সঙ্গী-সাথি!

এ জাতি আজ যদি পেতে চায়
রব কর্তৃক ক্ষমা ও হেদায়াত
তাহলে এদের অনুসরণ করা উচিত
সূরা তাওবাহ ১১৯ নং আয়াত ।

আর এটাই হতে পারে তাদের অন্ধত্ব মুক্তির পথ
কেননা আল কোরান এর সকল বাণী যে মহান রবের শপথ ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host