1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: পাথর সময় - ইকরা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

কবি হাসান জামান এর কবিতা: পাথর সময়

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩০৮ Time View

পাথর সময় 

হাসান জামান


সভ্যতার সুড়ঙ্গ শেষে 

মেঘে মেঘে ভেসে যায় আলো 

অবশেষে পৌঁছে গেছি পাথরের দেশে! 

জীবনের মাঝ পথে এসে 

ডানা ভাঙ্গা পাখির মতো

 থুবড়ে পড়েছে সব আশা, 

কোথায় মানুষ, মরমী মানুষের মন

লোকালয়ে বিবর্ণ মুখ , মৃত ভালোবাসা! 

হৃদয়ে গহীন অন্ধকার জমেছে পাথর 

বেদনার পরাভব অনুচ্চস্বর মুক্তি সোপান 

 শ্রাবণ আকাশ বৃষ্টি কাতর নিশ্চুপ চোখ

লিখে রাখে পাথর সময় 

আলোহীন সভ্যতার নেই অনুতাপ 

সহস্র মৃত্যুতে তার নেই কোনো শোক!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host