1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: মৃত্যুর মিছিলে  - ইকরা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরনামঃ
শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী, সদস্যসচিব ড. ফোরকান

কবি হাসান জামান এর কবিতা: মৃত্যুর মিছিলে 

  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৫৮ Time View

মৃত্যুর মিছিলে 

হাসান জামান


নির্বাক পৃথিবী! 

আজ আকাশ জুড়ে হিংস্র শকুনীরা উড়ে

ক্ষোভের আগুনে প্রিয় আলআকসা পুড়ে 

পুড়ে যায় অশান্তির দাবানলে প্রিয় ফিলিস্তিন 

হাজার বছর ধরে পুড়ে সে একাকী নীরবে প্রতিদিন! 

চোখে তার রক্ত অশ্রু ঝরে

এ পবিত্র ভূমিতে কারা খুনের চাষাবাদ করে? 

বিষন্ন হৃদয়ের ভাঙ্গা চৌকাঠে সূর্যগ্রহণ, 

হাহাকারে কাঁদে এ হৃদয় কাঁদে এই মন!

পৃথিবী কি রাখে সে খবর! 

নিজ গৃহে কারা পরবাসী!

 কারা শান্তির নগরীকে বানিয়েছে জীবন্ত কবর। 

আকাশে জলে স্হলে উড়ে মিসাইল বোমারু বিমান 

অনিন্দ্য সুন্দর পৃথিবীতে কারা হানে বিষাক্ত বান

 কারা আনে অনবরত সবুজ বৃক্ষে মৃত্যুর গান ? 

এখানে প্রতিনিয়ত প্রস্তর যুগের বুনো উল্লাসে

মৃতুর বিভীষিকা উপত্যকা জুড়ে, 

আকাশে বাতাসে পোড়া মাংসের ঘ্রান! 

এখন নির্জন দ্বীপ কিম্বা মৃত্যু পূরী দুটোই সমান!

প্রবাহিত ঘৃণার অনলে ভষ্মিভূত সুনীল আশা

ঘরবাড়ি ফসলের ক্ষেত স্বপ্ন ও প্রেম ভালোবাসা!

আমরা দুর্বল কিন্তু ভীতু নই। মৃত্যুর মিছিলে 

রক্ত পিপাসু হিন্দার দাঁতের কামড়ে আমাদের কলিজা কম্পিত নয়। 

আমাদের কাম্য শহীদি মৃত্যু কিংবা নিশ্চিত জয়। 

আমাদের কাতর আর্তনাদ জমীনের কেউ শোনেনি। 

শুনেনি মৃত্যুর গোঙ্গানির শব্দ

 সমুদ্রের উত্তাল গর্জনে গ্যাছে মিশে! 

আমাদের মনের বাগানে কেউ বাঁচার স্বপ্ন বুনেনি। 

শতাব্দী দাঁড়াও এখানে, ছলনার নৃত্য থামাও

ছলনাময়ী সম্রাজ্যবাদ তোমার রঙিন ঘাগরা নামাও! 

আয়নায় দ্যাখো সুন্দর মুখের আড়ালে 

খুনে রঞ্জিত হাত চমৎকার অভিনয় 

সব ভুলে, 

সভ্যতার মুখোশটা দাও আজ খুলে! 

ফিরিয়ে দাও বিশ্বাসী মানুষের বাঁচার অধিকার

বিশ্বাসী মানুষেরা উদ্বাস্তু নয় 

হায়নারা শোনো ফিলিস্তিন নয় মোটেই তোমার। 

চেয়ে দেখো পৃথিবী ফিলিস্তিনি শিশুরা পরেছে 

শহীদের রক্তাক্ত জামা 

প্রিয় জান ও মাল রবের নামে করেছে বায়নামা। 

ওরা হেঁটে যায় ওহুদের মাঠে প্রিয় হামজার সাথে 

যেখানে রাসুলের কাফেলা ছত্রভঙ্গ হিন্দার হাতে 

ঝলসে ওঠে রক্তের আগ্নেয়গিরি, 

দেখো পর্বতমালা দূরে সরে যায়  

কেঁদে উঠে আকাশ জমিন, 

প্রিয় রাসুলের সাথীরা আজ তোমরা কোথায় ? 

আমি তো রাসুলের সামান্য খাদেম খানসামা, 

তাঁর ঝরে যাওয়া রক্ত ঘাম পায়ের তলার মাটি 

কুড়িয়ে রেখেছি এ বুকে, বিশ্বাসী বারুদের ঘাঁটি 

জ্বলে উঠুক প্রতিশোধের আগুনে 

এ আমার হৃদয়ের অঙ্গীকার নামা । 

 

মৃত্যুর মিছিলে ধাবিত শহীদি কাফেলায়

যেখানে মৃত্যু আসে নেমে উপত্যকা জুড়ে 

আমি ও তো ছুঁয়েছি সে প্রিয় কালো পাথর 

কাবার গিলাপ।

মৃত্যুর মিছিলে আমরাও তোমাদের সাথী হতে চাই।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host