1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল - ইকরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ Time View

মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল


এইচ এম শাহরিয়ার কবির
সাহিত্য সম্পাদক

ধর্ম, সাহিত্য ও সমাজ সংস্কারমূলক জাতীয় বাংলা পত্রিকা মাসিক আল মুনাদীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ২৫.৪.২০২৫ রোজ শুক্রবার ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুণীজন সংবর্ধনা ও আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫

মাসিক আল মুনাদীর উপদেষ্টা আবরারুল হক নাইম মুনাদীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা দৈনিক ডেসটিনির সম্পাদক জনাম মাহমুদুল হাসান নিজামী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আপনজন মানবিক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর সভাপতি কবি শাহনাজ পারভীন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও গবেষক এবং মাসিক আল মুনাদীর প্রধান নির্বাহী সম্পাদক মামুন বিন হারুন, কবি ও সাংবাদিক রবিউল ইসলাম রবি কবি, কবি ও সংগঠক খাজা হারুন, কবি ও সংগঠক আলমগীর কবীর হৃদয়, কবি ও সংগঠক মোঃ আব্দুর রহমান নির্জয়, কবি ও ছড়াকার হানিফ রাজা, কবি ও সংগঠক মোঃ হাকিম প্রমূখ এবং কবি ও সংগঠক আব্দুস সাত্তার সুমন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মাসিক আল মুনাদীর প্রকাশক ও সম্পাদক ইহতিশামুল হক জাওয়াদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মাসিক আল মুনাদীর নির্বাহী সম্পাদক এইচ এম শাহরিয়ার কবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host