1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা আহা আমার ফিলিস্তিন!  - ইকরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

কবি হাসান জামান এর কবিতা আহা আমার ফিলিস্তিন! 

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ Time View

আহা আমার ফিলিস্তিন! 

হাসান জামান


আহা! আমার প্রিয় ফিলিস্তিন 

মন ভাঙা খবর আসে প্রতিদিন 

হিংস্র ইহুদির বিষাক্ত নিঃশ্বাসে

রক্তের নদীতে গোলাপ শিশুরা ভাসে 

গাজা এখন বিশ্বের সর্ববৃহৎ গোরস্থান 

হাঁটু মুড়ে বসে আছে মুসলিম জাহান

ইমাম মাহদী আসবেন গাজার আকাশে

আসমানী মোজেজা খোঁজে সম্রাজ্যবাদী দাসে!

 

আকাশ তুমি কোথায় যখন মিসাইল গান

রাতের আঁধারে শহর নগর করে খান খান

রক্তের উৎসবে বলি দেয় সহস্র প্রাণ

শিশুরা কোথায় লুকাবে তার মুখ

যখন রক্তেই খোঁজে শ্বেত ভল্লুক অমৃতের সুখ! 

সাদা কালো আরব অনারব থাকো নিশ্চুপ 

ইবাদতে মশগুল আহা কি ফুটফুটে অপরুপ! 

 

নীলনদ শুকিয়ে যাও আফ্রিকার নির্জনে

ক্ষুধা তৃষ্ণায় শিশুরা যখন লুটায় ধূলির সনে

শীতল জলের শব্দে তার কি প্রশান্তি মনে

গিলাফ ধারী তুমি কি দেখোনা স্বর্নরথে চড়ে 

তোমার মৃত্যুূূদূত আসছে ছুটে রাত্রি দ্বিপ্রহরে

ধ্বসে যাবে স্বর্গ রাজ্য তোমার বসন্ত ভোরে

সালাহদিন কোথায় তুমি স্বপ্নে বিভোর ঘুমের ঘোরে ?

আহা! আমার ফিলিস্তিন –

প্রিয়তম রবের গোলাম তুমি! 

একাই লড়ো, একাই মরো! স্বাক্ষী আকাশ জমিন

মন ভাঙা গল্পের রাত শেষে 

তোমরা স্বাধীন মুক্ত হবে , হবেই একদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host