
স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ!
– শিহাব ইকবাল
দুইশো কোটি মুসলিমিন,
কই তোমাদের তাজা দিল?
কাঁদছে দেখো ফিলিস্তিন!
হাসছে দেখো ইসরায়িল!
তোমরা কি আজ শক্তিহীন,
চাচ্ছো আসুক আবাবিল?
ফিলিস্তিনের কঠিন দিন,
শিশুর মুখে খাদ্য নেই!
মৃত্যু যেন অন্তহীন,
তোমরা তো কেউ খুব কাছেই।
সত্যি যদি মুসলিমিন,
রব মানো কি আল্লাহ্কেই?
খাচ্ছো তোমরা,গাইছো গান,
জ্বলছে পুড়ছে ফিলিস্তিন!
তবুও তোমরা মুসলমান,
এমনি করেই মানছো দ্বীন!
ভাইয়ের জন্য জীবন দান-
কোথায় গেলো সেই মুমিন?
ইন্ডিপেন্ডেন্স ডে মানে
স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ-
সবাই এটা বেশ জানে,
অর্থ তাতে হয় নি শেষ;
আজকে থেকে সবখানে
দিচ্ছি আমি এই আদেশ:
স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন
জিন্দাবাদ জিন্দাবাদ!
ইসরাইলিরা ছাড় জমিন,
নিন্দাবাদ নিন্দাবাদ!
উঠ রে জেগে মুসলিমিন
সিন্দাবাদ সিন্দাবাদ!
Leave a Reply