1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
রক্তাক্ত ফিলিস্তিন! বিপন্ন মানবিকতা!! - ইকরা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

রক্তাক্ত ফিলিস্তিন! বিপন্ন মানবিকতা!!

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ Time View

রক্তাক্ত ফিলিস্তিন! বিপন্ন মানবিকতা!!

রকিবুল ইসলাম।


শোষণ,নিষ্পেষণ,নিপীড়ন আর ক্ষমতা!

দাম্ভিকতার যাঁতাকলে পিষ্ট,বিপন্ন আজি মানবিকতা।

পূণ্যভূমিতে আজি বহিছে বারুদের গন্ধ, 

অবরুদ্ধ গাঁজায় শ্বাসও আজি বন্ধ।

আবাল,বৃদ্ধ,বনিতার রক্তে রঞ্জিত ফিলিস্তিনের পবিত্র ভূমি।

ওমর,উসমানের উত্তরসূরী হয়ে কিভাবে নিশ্চুপ থাকো তুমি?

চারিদিকে বিভীষিকাময় তান্ডব লীলার বিভৎস পৈশাচিক নির্যাতন।

অন্যদিকে হায়েনার দলের নির্লজ্জ হাসিতে রক্তাভ দন্ত প্রদর্শণ।

মুহুর্মুহু আক্রমণে ধ্বংস হচ্ছে আশরাফুল মাখলুকাত,

ধ্বংস হচ্ছে মানবতা,

হারাচ্ছে ন্যায়,নীতিবোধ।

জাতিসংঘ আজ নির্বিকার, নখদন্তহীন।

তবে,কি হয়ে যাবে নি:শ্বেস পবিত্র ভূমি ফিলিস্তিন?

একদিকে পোড়া মাটির সোঁদা গন্ধ,

অন্যদিকে বাঁচার তাগিদে উন্মুখ প্রতিটি রন্ধ্র।

আশ্রিতের শাণিত ছুরির আঘাতে বিদীর্ণ আজ আশ্রয়দাতার বক্ষ।

যত হবে রক্তাক্ত ফিলিস্তিন,বিপন্ন হবে তত মানবিকতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host