1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: কেউ অপেক্ষায় থাকে না - ইকরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

কবি হাসান জামান এর কবিতা: কেউ অপেক্ষায় থাকে না

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ Time View

কেউ অপেক্ষায় থাকে না
হাসান জামান


আমি ঘর থেকে পা বাড়ালেই
তোমার দু’চোখ ছলছল করে ওঠে!
সকল হাসি ফুরিয়ে যায় নিমিষে!
আচমকা ঘরে নেমে আসে একরাশ নিস্তব্ধতা !
আমি দিব্যি সিঁড়ি ভেঙে নীচে নেমে যা-ই!
তুমি ছুটে আসো পাঁচ তলার ব্যালকনিতে! রিকশায় উঠতে উঠতে ঘাড় ঘুরিয়ে ওপরে তাকাই।
তোমার দুঃখ মগ্ন মুখ কাতর দৃষ্টি তাকিয়ে থাকে
শুন্য পথের দিকে!
ঘড়ির কাঁটায় উদাস দুপুর ঝিমায় তখন ।
বরেন্দ্র এক্সপ্রেস প্লাটফর্মের তিন নম্বরে দাঁড়িয়ে থাকে আমার অপেক্ষায়!
হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে যায়!
তুমি ফিরে যাও নির্জন ঘরের কোণে
পড়ে থাকো অসহায় মমির মত একাকী!
অকারণে আকাশ বিলাপ করে-
কেউ কারো জন্য অপেক্ষায় থাকে না!
সুখের সময় দ্রুতই ফুরিয়ে যায় !
অস্ফুট স্বরে কখনো বলতে পারিনি
আমারও ইচ্ছে করে না পা বাড়াই গন্তব্যের দিকে
ট্রেনের মতো হুইসেল বাজিয়ে মূহুর্তে পেরিয়ে যাই
তোমার ভালোবাসার সীমানা!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host