1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সময় পেরিয়ে একা - ইকরা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন

সময় পেরিয়ে একা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ Time View
সময় পেরিয়ে একা
মহসিন আলম মুহিন


আশাহত মন পথের শেষ মেলা ভার,
আকীক পাথরে ভাগ্য ফেরে-
সহসা এমন বাসনা কাম্য নহে!
দোকানে পসরা সাজাই,
মালামাল নাড়াচাড়া করি, আপন খেয়ালে-
জীবন টাকে একধাপ বড় দেখব বলে।।
কবে, সেই কৈশরে ছেড়েছি শখ, মাঠ, বন্ধু-বান্ধব,
ধূ ধূ করে সূদুর অতীত! হারায়ে স্বজন, সুহৃদ-
রেখেছি তাদের মহাকালের আশ্রমে, আমার
আমিকে তুলে দিয়েছি নারীর আলনায়-
সাজানো দেখব বলে।।
অপেক্ষার পালা বদল, ফুল থেকে ফল হয়,
সুঘ্রাণে ভরে উঠে চারপাশ! বালিশ, কোলবালিশ, চাঁদর সহ ঝালরের শোভা বাড়ে, আমার এখন গরম অসহ্য!শীতেও হাতড়িয়ে ফিরি অগোছালো কম্বল!
আমাকে জড়িয়ে নেবার কমতি সবখানে।।
নয়ণের কোলে কালো দাগ পড়ে,
শরীরের জ্যেষ্ঠতা জাহির করে-
আমার আমিকে প্রচার করতে পারিনা!
উপাদান কমে, কমজোর জনবল, বাড়ে পিঠে উঠার শখ! সেখানে প্রচন্ড থেতলানো ব্যথা-ম্যাসাজের আবশ্যক।।
সামনে-পিছনে হাঁটাহাঁটি প্রথা মতে-
ই.এস.আর নিয়ে ভয়!
কখন যেন পূর্ণতা পায় ব্যামো সর্বাঙ্গে,
শুধু অপূর্ণ থাকে আকাঙ্ক্ষা! হেথা স্থান পায় না
নিজস্ব প্রকাশ সিঁড়ি, চাল, উঠোন অথবা বারান্দায়।।
থামলে চলবে কেনো! তাই পথ চলা-
টুকরো, টুকরো দেহে-আলাদা বসবাস,
বিদ্যার্জনের দানে ভরে না গোলা! য-ফলা,
সবুজ-সাথী ঘুরে আশা নিস্ফল মনে হয়!
মূল্যবান সার্টিফিকেটে ধূলো পড়ে-
বর মেলে না মন্দ ‘ভালে।।
মহাকালের ডাকে কখন যেন তুলে দিতে হয়
সোনার জীবন! শূন্য ভাণ্ড! বিনিময়ে ঘাটতি
ব্যাপক-সিয়াম, সালাত, পরোপকার, তাসবীহ্
সবই স্বল্প ঝুলিতে, এখন ভরসা শুধু আমার-“রব”-বিশাল আশা, ইন্নী উরীদু রাহমাতিল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host