
একমুঠো ভাত খাবো!
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)
শাসক শ্রেণী গড়ছো যাঁরা
উচ্চ সিঁড়ে আসন,
জঠরজ্বালা নিয়েই ভাবো
চাই না চটক ভাষণ।
নিত্যপণ্যের চড়া মূল্যে
দেশ জুড়ে আজ আগুন,
মধ্যবিত্ত গরিব নীড়ে
আসে না আর ফাগুন।
রৌদ্রে পুড়ে বর্ষায় ভিজে
গরিব খেটে মরে,
নুন আনতে যে পান্তা ফুরায়
তবুও তাদের ঘরে।
সুখ পরশের জীবন ধারা
আর কি ফিরে পাবো?
আপন নীড়ে তৃপ্তিভরে
একমুঠো ভাত খাবো!
ফুটপাতে ও বৃক্ষতলায়
টোকাই হয়ে বাঁচি,
সোনালী যুগ আসুক ফিরে
প্রভুর কৃপা যাচি।
Leave a Reply