
স্নেহ ও শাসনের ছায়া
মোহাম্মদ শাহজামান শুভ
স্নেহের কোমল ছোঁয়া, শাসনের কড়া ভাষা,
দুটো মিলে গড়ে তোলে শিশুর নতুন আশা।
মা-বাবার ভালোবাসা, ভরসার আশ্রয়,
তাদের শাসনে শিশুর মনে শৃঙ্খলা রয়।
স্নেহ দেয় সাহস, করে মনের বিকাশ,
শাসন শেখায় তাকে পথের ঠিক রীতি-আকাশ।
অতি স্নেহে শিশুর মন পায় স্বাধীনতার মান,
শাসনে গড়ে উঠে তার চরিত্রের ঠিক স্থান।
বিনা শাসনে ভেসে যায়, স্নেহে মুগ্ধ মন,
শাসন ছাড়া হয় না তার পূর্ণ আত্মবিশ্বাসের পণ।
তাই তো চাই স্নেহ ও শাসনের মেলবন্ধন,
এই দুয়ে মিলে গড়ে উঠে জীবনের সঠিক বন্ধন।
স্নেহ দাও খোলা মন, শাসন দাও উদার,
শিশুর মনের আলো জ্বলে, পথ দেখাবে তার।
সুখী হবে সে, হবে আত্মবিশ্বাসী,
স্নেহ আর শাসনের ছায়ায় হবে সে জীবনবাসী।
Leave a Reply