
চাই না আর স্বৈরাচার
শিহাব ইকবাল
বাংলাদেশে আমরা আর
চাই না কোনো স্বৈরাচার,
স্বৈরাচারে
বারেবারে
দেশ হয়েছে মেসাকার!
দেশের মানুষ মুক্তি চায়,
সেফটি লাভের যুক্তি চায়,
রাজার-প্রজার
ভালোবাসার
গণতান্ত্রিক চুক্তি চায়।
বাংলাদেশের সিংহাসন
মানেই যেন দুঃশাসন,
গদির পাপে
ধাপে ধাপে
অধিকারের হয় পতন!
স্বৈরাচারের বংশধর
দেশকে বানায় নিজের ঘর,
থাকতে টিকে
দেশবাসীকে
দ্বেষের দোষে ভাবে পর।
বিজয় লাভের মাসটাতে
গণতন্ত্রের রাস্তাতে
হুক্কা হুয়ার
চাই না জোয়ার
সব শেয়ালের এক রা-তে!
Leave a Reply