1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
জিয়াউর রহমানের কবিতা 'মানুষের চাওয়া পাওয়া - ইকরা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

জিয়াউর রহমানের কবিতা ‘মানুষের চাওয়া পাওয়া

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View

মানুষের চাওয়া পাওয়া

জিয়াউর রহমান


সবাই তো ভালোবাসা চায়..
যখন কেউ ভালবাসার হাত বাড়ায়
তখন কেন তাকে অবজ্ঞা করো?

সবাই তো সুখী হতে চায়..
যখন কেউ সুখ দেয়ার প্রস্তাব করে
তখন কেন তাকে প্রত্যাখ্যান করো?

সবাই তো ধনী হতে চায়..
যখন কেউ ধনী হওয়ার সঠিক পথ দেখায়
তখন কেন তাকে ঘৃণা করো?

সবাই তো সম্মান চায়..
যখন কেউ সম্মান করে
তখন কেন তাকে এড়িয়ে চলো!?

সবাই তো স্বাধীনতা চায়..
যখন কেউ স্বাধীন জীবনের পথ দেখায়
তখন কেন পরাধীনতার দাসত্বকে মেনে চলো?

সবাই তো সুযোগ ও সহযোগিতা চায়..
যখন কেউ সুযোগ দিয়ে সহযোগিতা করতে চায়
তখন কেন তা না বুঝেই প্রত্যাখ্যান করো।

সবাই তো কাজ চায়..
যখন কেউ ভালো কাজের অফার করে
তখন কেন শুধুই চাকরি খুজো?

সবাই তো নেতৃত্ব দিতে চায়
যখন কেউ লিডার হওয়ার প্রস্তাব দেয়
তখন কেন নেতৃত্ব দেয়ার সাহস হারিয়ে ফেলো?

তুমি মানুষ, তুমি তাই করতে পারো মানুষ যা করতে পারে,
তুমি মানুষ, তুমি তাই পেতে পারো, মানুষ যা পায়
তুমি মানুষ, ভালোমন্দ বুঝার ক্ষমতা তোমার আছে
তুমি মানুষ, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তোমার আছে।
তুমি মানুষ, বিনয়, ধৈর্য্য ও কাজ করার ক্ষমতা আছে।
তুমি মানুষ, যা কিছু সৃষ্টি সবই তোমার জন্য।
তাই তো তুমি দুর্বল হয়েও তুমি শ্রেষ্ঠ, তুমি অনন্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host