1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন যারা - ইকরা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরনামঃ
পালাসুতা গ্রামে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: অভিযুক্ত আলমগীর ও সহযোগীরা কবি আব্দুস সাত্তার সুমন এর লেখা কবিতা: মহান নেতা আস সুফিয়া সাহিত্য সম্মাননা-২০২৬ পেলেন কবি ও সাহিত্যিক আব্দুস সাত্তার সুমন বাবুই শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত, সেরা লেখক সম্মাননা পেলেন ২৪ জন কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো

ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন যারা

  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ Time View

আব্দুস সাত্তার সুমন


ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন যারা:

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদানের জন্য কবিতা, শিশুসাহিত্য, গবেষণা, সাংবাদিকতা, গল্প, কথাসাহিত্য এবং সাহিত্য সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ জন পাচ্ছেন ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’। গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় একাডেমি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. সুভায়ন খীসা (কবিতা),
২. মো. আদিল মাহমুদ (শিশুসাহিত্য),
৩. গাজী বেলাল উদ্দিন (গবেষণা),
৪. গাউছ-উর রহমান (সাংবাদিকতা),
৫. পুষ্পেন রায় (গল্প),
৬. মোঃ মোস্তফা চৌধুরী (কথাসাহিত্য),
৭. মাসুম আহমেদ রানা (সাহিত্য সংগঠন),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ কমিটির আহ্বায়ক মোঃ আহসান হাবীব বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৭ টি শাখায় এই ৭ জনকে অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host