1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মানবতার ছবি - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

মানবতার ছবি

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

মানবতার ছবি
মোঃ মামুন আল ইসলাম


‌দুষ্টু বুড়ি কাঁটা দিতো ফুটতো নবীর পায়,
হেসে নবী চলে যেতেন লাগতো না তার গায়।
কাঁটার জ্বালা সহ্য করে হাঁটতেন নবী পথে,
প্রিয় নবীকে জ্বালাতো বুড়ি এমনি দিনে-রাতে।

নিয়ম করে প্রত্যেক দিন কাঁটা সরাতেন নবী,
অন্ধকারে আলোক শিখা মানবতার ছবি।
দেখতে পেলেন নবী একদিন পথে নেইতো কাঁটা,
বুড়ির বাড়ির পথে নবী শুরু করলেন হাঁটা।

বুড়ির ঘরে গিয়ে নবী দেখেন বুড়ির জ্বর,
কষ্ট দেখে ভুলে গেলেন কেবা আপন পর।
কাঁথা মুড়ি দিয়ে বুড়ি শুয়ে আছে একা,
নবী খুবই কষ্ট পেলেন দিলেন নাকো বকা।

নবীর সেবা শুশ্রূষাতে সেরে উঠলো বুড়ি,
ফিরে গেলেন প্রিয় নবী তাহার নিজের বাড়ি।
শত্রুকেও ভালোবেসে আপন করেন যিনি,
দ্বীনের নবী মুহাম্মদ (সা) বিশ্ব নবী তিনি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host