1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মনের সুখের অভাব নাই - ইকরা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

মনের সুখের অভাব নাই

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

মনের সুখের অভাব নাই
আবু ছায়েদ মেম্বার


হত দরিদ্র সংসারের মাঝে, কষ্টের শেষ যে আমার নাই,
তবু মনের মাঝে বড্ড সুখ
হালাল করে রুজি রুটি খাই।

হতে চাইনা রাজা-বাদশা, চাইনা করতে অবৈধ সম্পদ,
গরিবের রক্ত শোষণ করে আমি
গড়তে চাই না সম্পদের পাহাড়।

অন্যায় অত্যাচার করছে যারা, করেন এবার তাদের বিচার
বিচার হবে করতেছি তাদের বিচার
এমন করে করে পায়না যেন পার।

নৈতিক চরিত্র হলে অবক্ষয়, না হয় যদি যে পরিবর্তন,
মুখে থাকবে সর্বদা সাদুর বচন,
বাস্তবে থাকবে ওদের শুধু টনটন।

সুদ ঘুষ খেয়ে খেয়ে যায়া, অনেকেই করছে বড় বাড়ি,
মসজিদ মাদ্রাসার সভাপতি হয়ে তারা
যারা আজ গরিবের রক্ত চুষার বেপারী।

লজ্জা শরম বিন্দুমাত্র নাই, তারা এখন সমাজ কর্ণদার,
টাকা পয়সা ছাড়া এখন এ সমাজে
অতদরিদ্ররা পায় না কোন বিচার।

মেহনত মজুরি করি সর্বদা, সম্পদের লোভ লালসা নাই,
হতদরিদ্র সংসার হলেও আমার
মনের সুখের কোন অভাব নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host