
একলা পথে চলতেমা
মাহবুব আলম বুলবুল
নয়নকে আমি বলেছি কতো
ওকে আর দেখো না,
হাতকে আমি বলেছি অনেক
ওকে নিয়ে লেখো না।
কলমকে আমি অনুরোধ করেছি
কালি বন্ধ করতে,
কাগজকে বলে দিয়েছি আমি
কলম না ধরতে।
মুখ বন্ধ রাখতে বলেছি
আমি অনেক বার,
ওকে নিয়ে বকবক যেন
না করে আর।
জীবনকে বলেছি সঙ্গী ছাড়া
একলা পথে চলতে,
হিসাব নিকাশ করে সদায়
সত্য কথা বলতে।
সত্যের জয় চিরকাল আছে
চিরদিন তা থাকবে,
ভুল ভাঙলে আপন জন
আবার কাছে ডাকবে।
অনেক আমি বারণ করেছি
মিথ্যা কথা শুনতে,
মনকে নিষেধ করেছি আমি
ভুলে না গুনতে।
Leave a Reply