1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ভিন্নতা - ইকরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ভিন্নতা

  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

ভিন্নতা
মোঃ আবু সুফিয়ান


আমরা হলাম বন্টিত জাতি
ভিন্ন মতামতে ভরা,
একই ধর্মে ভিন্নতা অসংখ্য
দেখছি অনেক ধারা!

ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ
দেশটা করলো শেষ,
গণতন্ত্রের নামে মিথ্যাচার করে
চতুর্দিকেই রেষারেষ!

মাজহাবী আর আহলে হাদিস
দেখিনা তাদের মিল,
কওমী আলিয়া ঝগড়া কীসের
দেখছি কেন অমিল!

পীরের নামে ধর্ম ব্যবসায়ী
মাজার একটা তুলে,
সেই মাজারে শিরক করছে
দ্বীনের পথটি ভুলে!

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মিশনারী
মুসলমানদের দেশ,
ভিন্নতা ভেঙে সৃষ্টি করবো
সুন্দর বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host