
শুভ্র জলদ ভেলা
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)
শরৎ আভায় মনটা নাচে
হাজার পাখির গানে,
কবির কাব্যে লিখচ্ছে ছড়া
শরৎ ঋতুর শানে।
শরৎ এলেই অম্বরের তল
শুভ্র জলদ ভেলা,
দল বেঁধে সব আপন মনে
করছে যেন খেলা।
হিম পবনের আলতো ছোঁয়ায়
কাশ ফুলেরা দোলে,
পাল উড়িয়ে মাল্লা-মাঝি
ভাসে অর্নব কোলে।
শিউলি ফোটে বৃক্ষের শাখে
মন ভরে যায় গন্ধে,
বনের পাখি গান গেয়ে যায়
মিষ্টি মাখা ছন্দে।
শরৎ এলেই শালুক ফোটে
শিশির জমে ঘাসে,
প্রভাতী ওই অরুণ আলোয়
মুক্তার ন্যায়ে হাসে।
Leave a Reply