1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
বাবার অবদান - ইকরা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

বাবার অবদান

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ Time View

বাবার অবদান
মোহাম্মাদ নাঈম কাকন


মানব হয়ে জন্ম নিয়ে বাবা
কেন তোমার আদর্শ ঢাকতে চাও?
কি করে চিনবো বাবা তোমায়?
মায়ের শত গুণে মুখ লুকাও।

জামানার উদাস হাওয়ায় মন
যতই লুটোপুটি মোরা খাই,
বাবা তোমার আদর্শ থাকলে পরে
কি করে বলো নষ্ট বনে যাই?

সর্বনাশের গ্যাড়াকলের চাকা
উত্তাল জীবনে থাকবে ঢেউ,
বাবা তোমার চেতনার অবদান
পারবেনা কেড়ে নিতে কেউ।

জীবন ধ্বংস রাজনৈতিকতার
ভাংতে পারে দৈবাৎ স্বপন,
বাবা তোমার মানুষ গড়া লক্ষ্য
নয়কো মিথ্যে গড়া এ-ভূবন।

একজন সত্যিকারের বাবাই পারে
সন্তানের দেখাতে আলোর পথ,
মায়ের পাশাপাশি বাবার অবদান
সব সন্তানের হোক আদর্শ শপথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host