
প্রিয়দর্শিনী
হাসান জামান
প্রিয়দর্শিনী! প্রকৃতি বিরূপ!
ফুরিয়ে যাচ্ছে প্রসন্ন সময় অপরুপ!
এবার ফিরতে হবে অনিবার্য অন্ধকারে –
নতুন সূর্য উঠার কত পথ বাঁকি! দুখের পাথারে
আমি ক্লান্ত প্রাণ! ভুলে গ্যাছি জীবনের গান!
তবু খুঁজি স্বপ্ন নীড় স্বজনের মুখ!
প্রতীক্ষায় মেঘের ক্রন্দন সুখ
সম্ভাবনার দরোজা গুলো ক্রমাগত
সরে সরে যায় অবিরত!
বুক জুড়ে অন্ধকার আশাহীন শীলা
ভাসে ভলগা নদীর স্বচ্ছ জলে করে লীলা,
পূর্নিমা চাঁদ ডুবে যায় রাত্রির রহস্য অতলে!
হুতুম পেঁচার মত আমি শুধু একা একা
জেগে থাকি ডুমুরের ডালে, নিয়ে স্মৃতি জল রেখা!
রাত্রির নিস্তব্ধতা শহরে বন্দরে,মাঠে নির্জনে-
যাবো না কোথাও থাকতে চাই কালের গহীনে
তোমার ল্যামপোস্টে ঝুলে প্রজাপতি বেশে –
প্রিয়দর্শিনী! আর কিছুকাল শুধু তোমাকে ভালোবেসে !
Leave a Reply