1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
আহারে জীবন আমার - ইকরা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

আহারে জীবন আমার

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২০১ Time View

আহারে জীবন আমার
হাসান জামান


আহারে সে এক জীবন আমার,
চৌকাঠে দাড়িয়ে ঘন অন্ধকার,
এলোনা ফিরে সোনালী সকাল
ধূসর জগতে নাচে বিষন্ন কাল!

সারাক্ষন নাচে মৃত্যু পায়ের নিচে,
উড়ে যায় স্মৃতি বালিকনা সীবিচে
সমুখে সমূদ্র উত্তাল জলোরাশি
প্রিয় বন্ধুর লাশ স্রোতে যায় ভাসি!

চোখে বৃষ্টির দু’একটা ছিঁটেফোঁটা
হৃদয়ে মরীচিকা আশা,বৃথা ছোটা
জোয়ারের বাঁধ ভাংগা পাহাড়ি ঢল
কি করে দু’হাতে ঠেকাই, অবিরল!

কি করে গড়ি আজব কাব্যের ঘর
কি করে ক খ দিয়ে সাজাই অক্ষর
শ্রমিকের সচিত্র নাট্য হলো না লেখা
হলো না মহান কবিদের আর দেখা!

হলো না ভ্রমন পৃথিবীর পথে প্রান্তরে
ডানা ভাঙ্গা স্বপ্ন বিলাস কাঁদে অন্তরে
মৃন্ময়ী চলে গ্যাছে স্মৃতি চিহ্ন ফেলে
কাটে দীর্ঘ রাত দীর্ঘ শ্বাস বুকে ঠেলে!

একদিন চলে যাব দিগন্তে একা একা
প্রিয় পাঞ্জেরী তোমাকে হলোনা দ্যাখা
তোমার কাব্যের হলো না ক খ শেখা
মুক ও বধির পড়েনা বিদ্রোহী লেখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host