1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
পশুর আত্মনাথ - ইকরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

পশুর আত্মনাথ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৭৭ Time View

পশুর আত্মনাথ
আব্দুস সাত্তার সুমন


আমাকে কি নিবে না?
যাচ্ছি বন্যায় ভেসে!
সবাই সবার জীবন নিয়ে
ছুটছে দূর দেশে।

কুকুর বিড়াল, গরু ছাগল
হাঁস মুরগি যত!
বেঁচে থাকার ইচ্ছে আছে
শীতে কাঁপছে গত।

অবুঝ প্রাণীর আত্মনাথে
শুনে না যে কেহ..
মালিক আমি ডাকছি তোমায়
ডুবছে আমার দেহ।

মানুষ শুধু বাঁচতে চায়
যাচ্ছে আমায় ছেড়ে!
গভীর পানির জলস্রোতে
জীবন নিচ্ছে কেড়ে।

তোমার পরিবারের আমি
সদস্য এক ছিলাম,
কেমন করে ভুলে গেলে
জীবন না হয় দিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host