
মিথ্যার বাজার বাড়ী
আবু ছায়েদ নাম্বার
সত্যের পথ ভুলে গিয়ে,
এখন চলছে বাঁকা পথে,
নিজের উদ্ধার করতে যায়
জেনে শুনে কালো পথে।
সাধুর মতো নিজকে করতে
সর্বদা অন্যজনের ঘরে দোষ,
নিজের ফায়দা আঁচিলের জন্য
রাখে না মনের মাঝে হুশ।
সমাজে সালিশ নালিশ অন্ধকারে
নিরীহ লোকেরা পায় না বিচার,
টাকার কাছে সত্য বন্দী
মিথ্যায় পেয়ে যায় পার।
এমন আর চলবে কত
মানব জাতির সমাজ ব্যবস্থা,
দিনে দিনে উঠে যাচ্ছে
সমাজের উপর মানুষের আস্থা।
বিনা দোষে অনেক মানুষ
বর্তমানের জেলের ভাত খায়,
টাকার কাছে জিম্মি সাক্ষী
শাস্তি দেয় বিচার ব্যবস্থায়
এই সমাজের লীলা খেলা
বুঝা খুব কঠিন ব্যাপার,
সত্য আজ লুকিয়ে যাচ্ছে
চলছে মিথ্যার শুধু বাজার।
Leave a Reply