1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ফিলিস্তিনের ক্রন্দন - ইকরা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

ফিলিস্তিনের ক্রন্দন

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৫৪ Time View

ড.মোঃ আরিফ হোসেন
ফিলিস্তিনের ক্রন্দন


মুসলিম আজি/দেখরে ঈমান/গাজাতে নজর/করি।
কাতারে কাতারে/দিচ্ছে জীবন/মৃত্যুকে নাহি/ডরি।
অভুক্ত প্রাণ/কাঁধে মেশিনগান/মুখে আকবার/ধ্বনি।
নির্জীব দেহ/কী জিন্দা দিল!/হুংকার শুধু/শুনি।

সারি সারি লাশ/সন্তান বাবা/মা ভ্রাতা ভগ্নি/জায়া।
কফিনে কফিনে/আবৃত স্বজন/বাঁধা কত মুখ/মায়া।
কত নিষ্ঠুর/বর্বর ওরা/হৃদয় শুন্য/দয়া্।
কাঁপে প্রাণ,উঠে/ঈমানী তাকতে/পড়ে জানাযার/দোয়া্।

কভু উত্তর/কভু দক্ষিণ/কভু রাফা অভি/মুখে।
কোথা হবে ঠাই?/কেঁদে ফিরে সদা/কষ্ট দহন/বুকে।
অনাহারী পেট/হাঁটু নিশ্চল/কাঁদে সন্তান/ধারে।
হায় রাহমান!/কী কষ্টে প্রাণ!/দেখ এ জগৎ/পরে।

গ্রেনেড বুলেট/কামানের গোলা/অগ্নি কৃষ্ণ/ধোয়া।
পিষিছে ভবন/শুধু আর্তনাদ/স্বজন যাচ্ছে/খোয়া।
সবগেছে তার/নির্জনে বসি/অশ্রু ঝরায়/একা।
কত প্রিয়জন/ছিল পাশে পাশে/কভু আর হবে/দেখা?

ভবনের নীচে/শুধু চিৎকার/বাঁচাও বাঁচাও/মোরে।
কী খুন পিপাসু!/হায়েনার দল/দেখে উল্লাস/করে।
কাঁধে কাঁধে লাশ/চলছে মাতম/কে দেয় কার শান্তনা?
সাজিয়ে কফিন/বাকরুদ্ধ মা/হৃদে কী যন্ত্রনা!

জ্বলছে পুড়ছে/আহ!কী ধ্বংস!/মৃত্যুপূরী সে/গাজা।
নারী শিশু প্রোঢ়/পশু পাখিরও/নেই অধিকার/বাঁচা
ওরা মুসলিম?/ওরা খ্রিষ্টান?/এটি ভাবনার/নয়।
ওরা তো মানব/বাবা যে আদম/এটি বড় পরিচয়।

পড়ন্ত বেলা/ডুবন্ত রবি/রক্তস্নাত/মুখে।
লালিমা বদনে/জাগ্রত প্রভাতে/স্বচ্ছ কিরণ/বুকে।
কষ্টের সাথে/সুখ নিশ্চয়/পাক কালামের/বানী।
রইবেনা দুখ/আসবে বিজয়/স্রষ্টার কথা মানি।

আফসোস!কোথা/সে জাতিসংঘ?/মানবাধিকার বুলি?
ওরা মুসলিম/তাই ইনসাফ/আজি সব গেছে/ভুলি।
সকল দেশের/শক্তি বক্ষে/কত বড় সম্বল।
মজলুম যত/সব চেয়ে চেয়ে/তুমি এত দুর্বল!

ঘাত প্রতিঘাত/কত সংঘাত!/দেখ আজি বিশ্ব/জুড়ে।
কোথাও শক্ত/কোথাও তুমি/কেন এত নড়/বড়ে?
দেখ আরাকানে/অগ্নি দগ্ধ/মুসলিম পরি/বার।
গুলিতে ঝাঝরা/শত শত প্রাণ/উচ্ছেদ বাড়ি/ঘর।

সলিল সমাধি/আরো কত প্রাণ/পালাতে নদীর/বাঁকে।
দমেনা জালিম/দন্ত নখর/বিহীন ব্যাঘ্রের/হাঁকে।
স্বাধীনতা দিলে/বালি উপদ্বীপ/কী যতনে দার/ফুর!
শোন ক্রন্দন?/ঐ কাশ্মীরে/কী কষ্টে উই/ঘুর?

বিশ্ব নেতারা/বিশ্ব চালায়/তোমার এ কাঁধে/বসে।
তাদের স্বার্থ/সিদ্ধির চালে/মুসলিম খুনে ভাসে।
গোধুলি লগ্নে/মহাসচিব অতি/বিবৃতি দানে/ভালো!
পালিত ব্যাঘ্র/বন্দি খাঁচায়?বদনযে সদা/কাল

আজি কোথায় সে/ওআইসি জোট!কেমনে চক্ষু বুজি?
কুর্ণিশ কর/শত্রুর পদ?/ক্ষমতা করতে/পুঁজি।
যাদের স্নান/মুসলিম খুনে/কেমনে গোলামী/কর?
লজ্জায় মরি/সে পদ লেহনে/কত যে হয়েছো/জড়।

দেখ কারাগারে/কী উন্মত্ত!/সৈনিক যৌনা/চারে।
ঝাপিয়ে পড়ে/বন্দী যুবতী/কিংবা মায়ের/পরে।
ধর্ষিতা নারী/গর্ভে বেদীন/কী যন্ত্রণা/ঘোরে!
হায় মানবতা!/নেই কি আইন?ওর ইজ্জত/পরে।

টগবগ করে/মুমিন ধমনী/কেমন অত্যা/চার?
মসনদ লোভে/ওরf চুপচাপ/কী বলবে স্রষ্টার?
যেই মা দানিছে/মিশেল হানিয়া/দেইফ সে সিন/ওয়ার।
সেই মা আজি/কুফফার ভোগে/কেমনে নির্বি/কার?

এ বিশ্ব চলে/তোমার তেলে কী/স্রষ্টার অনু/দান!
স্বর্ণ রৌপ্য/তাম্র লৌহ/আরো কত কত/দান!
কেন কুর্ণিশ/ঐ ভীরু পদে/কোথায় তোমার/মান?
মুসলিম নই/গোলামের জাতি/কোথা আজি সে ঈমান?

কঙ্কাল সার/রক্তে স্নাত/প্যালেস্টাইন/ঘিরে।
স্বাধীনতা তুমি/কত যে স্বাদের!/শুধু চাই ফিরে/ফিরে।
দেখি তোমাদের/এই তাজা খুনে/বিজয় মুখ।হাসে।
আর দূরে নয়/আসবে বিজয়/ভাসবেনা গাজা/লাসে।

মজলুম দোয়া/অপ্রতিরোধ্য/ফিরায়না রাহমান।
রবের নসরে/মুক্ত বাতাসে/চঞ্চল হবে প্রান।
বিশ্ব আসনে/বসিয়া আবার/গাইবে ন্যায়ের গান।
জগত দ্বীপ্ত/শান্তিতে ফের/উঁচু শির,সম্মান।
সমাপ্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host