
ছাড় দেবে না জনগণ
স্বপন আহাম্মেদ
ঝড়ে যাদের ভেঙেছে মাথা
দেশ ছাড়ার ভয়,
তারাই আবার মারছে উঁকি
দেশ করতে ক্ষয়।
দেশের সম্পদ লুটেপুটে
খেয়ে করেছে সাফ,
তাজাপ্রাণ নিয়েছে কত
হবেনা আর মাফ।
দেখতে চায়না বাঙালি আর
স্বৈরাচারের মুখ,
স্বাধীনবাংলা স্বাধীন দেশে
থাকবেনা আর দুখ।
বিদেশ বসে ফন্দি করলে
ছাড় দেবেনা জনগণ,
মারবে পাথর তাদের গায়ে
পাইলে যখন তখন।
আমি স্বপন ভেবে মরি
জ্ঞান বুদ্ধি নাই,
কেমন করে বলে কথা
দেশে হলোনা ঠাই।
Leave a Reply