
আমি পল্লী কবি
এইচ এম রানা
গ্রামের সবুজ লতা পাতায়
আমার চক্ষু ভেজে,
আমার হৃদয়ে সরলতার
প্রেমময় সাজে।
আমি পল্লীর পুকুর পাড়ে
মাছ ধরি নিমিষে,
আমার উদার মন পাগল
করে প্রতিটি নিঃশ্বাসে।
পল্লীর রাস্তা ঘাট আমায়
উদার মনে ডাকে,
পল্লীর প্রকৃতি দৃশ্য যেনো
আমায় নিয়ে আঁকে।
আমি দেখেছি কৃষকের
ধানের বোঝা নিতে,
দেখেছি পল্লী বধূর কলস
নিয়ে চলতে হাতে।
কিশোর কিশোরী ছুটছে
খেলার প্রাঙ্গনে,
পল্লীর জীবন ধারাই যেনো
হাতছানি আলিঙ্গনে।
পল্লীর ছোট খাটো পথ
আমায় মুগ্ধ করে,
যেনো প্রকৃতি আমায়
রেখেছে আপন ঘরে।
পুকুর ভরা মাছ আর
গোয়াল ভরা গরু,
নীল থেকে নীলিমা ঐ
সবুজ ভরা তরু।
ছোট ছোট নদী আর
ছোট ছোট খাল,
জেলে মনের আনন্দে
ফেলছে দেখো জাল।
ছোট ছোট ছেলে মেয়ে
মাখছে ধূলা গায়ে,
এ পাড়া ঐ পাড়া যেনো
শিশুটির তোলো পায়ে।
মুগ্ধ হয়ে দেখি শুধু মোর
পল্লীর জীবন ধারা,
তাইতো আজ পল্লী কবির
আনন্দে আত্মহারা।
Leave a Reply