1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
দমকা হাওয়া - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

দমকা হাওয়া

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৬৮ Time View

দমকা হাওয়া

মহসিন আলম মুহিন


ওলট-পালোট সকল ছবি, যায় না ধরে রাখা,
দমকা হাওয়ায় উড়ছে সবই-তাই যে ঝুলি ফাঁকা।।
ঝড়ো হাওয়ায় পড়লো ঝরে, আমের মুকুল সব,
বাঁশ বাগানের পাখীগুলো-করছে কলরব।।
গোয়াল ঘরের গরু উড়ে-পুকুরে উড়ে মাছ,
বসত বাড়ীর চাল উড়ে, রাস্তায় উড়ে গাছ।।
গো খাদ্য উড়ে এখন-দোকান দারের ঘরে,
গোয়াল ঘরের চাড়ি উড়ে-মাছ ধরা পুকুরে।।
ফাঁকা বুলিতে নেতা উড়ে, নকলে উড়ে পড়া,
জ্ঞান পাপীরা অফিসে উড়ে-কাজের কর্ম সারা।
পাখীর পালক খসে পড়ে-তেলের গজায় পাখা,
ফটকা বাজ আকাশে উড়ে, যায় না ধরে রাখা।
বাজার উড়ে, শিক্ষা উড়ে, দেশ উড়ে লু-হাওয়ায়,
থামে না সব ভেঙে পড়ে, দুষ্ট দমকা হাওয়ায়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host