1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সাহসী প্রস্তুত আজ - ইকরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সাহসী প্রস্তুত আজ

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৬৭ Time View

সাহসী প্রস্তুত আজ
কাজী সাইফুল ইসলাম


বাতাসে ঘূর্ণি বেগ উত্তাল সাগর ঢেউ
প্রকৃতির রুক্ষ রোষ রুখিতে পারে কি কেউ?
আকাশে জমেছে মেঘ আসন্ন বরষা
গর্ভে পূর্ণ শিশু প্রসব সহসা।

জলোচ্ছ্বাসের পূর্বাভাসে হয় কি গতি রোধ?
তান্ডবে হতবাক মহাজ্ঞানী নির্বোধ।
উষ্ণ বায়ুর ছোঁয়ায় বরফ গলবেই
বেদনার জমাট পাথর কথা বলবেই।

অধিকার জমে জমে হয়েছে অনেক ঋণ
শুধিতে হবে তাই এসেছে সেই দিন।
রোষানলে পড়ে তুমি জীবন করিছো হরণ
সাহসী প্রস্তুত আজ মরণ করিতে বরণ।

অভাগা অসহায় লোক থাকিতে চাহে চুপ
সহিতে পারে না তাই জ্বালিয়ে দেয় ধূপ।
তুষের অনল দেখো জ্বলিয়া উঠিছে আজ,
পড়িছে খসিয়া যেনো হাজারো তড়িৎ বাজ।

ভীত বিহ্বল তুমি তাই তো করিলে বধ,
কৌশল করিয়া দেখো করিতে পারো কি রদ।
শত ধিক জানায় সবে ঘৃণায় ফিরায় মুখ
অভিশাপ ঝরিয়া পড়ে ঝরুক গভীর দুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host