1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কোটা নামক ফাঁদ! - ইকরা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

কোটা নামক ফাঁদ!

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩০৬ Time View

কোটা নামক ফাঁদ!
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)


মেধাবীরা আটকে আছে কোটা নামক ফাঁদে,
গরিব পিতা নিঃস্ব হয়ে গুমড়ে গুমড়ে কাঁদে।
কোটার জালে আটকা পড়ে বাড়ছে জাতির ক্ষতি,
মেধা শূন্য দেশ উন্নতির ঠিক থাকেনা গতি।

সোনার বাংলা ছিলো আমার প্রীতি মায়ার ডেরা,
ছাত্র পুলিশ হাঙ্গামা আজ ইতিহাসে সেরা।
ছাত্ররা আজ বুলেট বক্ষে ঝরছে ফুলের মত,
বোবার বেশে সবই দেখি হৃদে বাড়ে ক্ষত!

দেশের সকল কর্নধার আজ পদের লোভে নত,
স্বৈরাচারীর জুলুম পীড়ন সইবো বলো কত?
স্বাধীন দেশে আছি যেনো পরাধীনের বেশে,
বললে কথা সব হারাবে প্রাণটা যাবে শেষে।

বড় সাহেব বুক ফুলিয়ে নীতি বাক্য বলে,
চেয়ার তলে হস্তের খেলা সব অঙ্গনেই চলে।
পরাধীনের শিকল বাঁধা আমজনতার পায়ে,
মুখ খুললেই অগ্নি দহন নেতা-নেত্রীর গায়ে।

সরকারি ওই পদ গুলো সব ঘুষের তারে বাঁধা,
আশ্বাস বাণী শুনেই খুশি মূল্যেই আমরা গাধা!
মৃদু হেসে ঘুষের টাকা বড় সাহেব খাবে,
দুর্নীতি আর ধাপ্পাবাজি সব অঙ্গনেই পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host