1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
অলৌকিক পৃথিবীর পথে - ইকরা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

অলৌকিক পৃথিবীর পথে

  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৭৬ Time View

অলৌকিক পৃথিবীর পথে
হাসান জামান


এখন সব কিছুই পুরাতন মনে হয়
মনে হয় এ আকাশ এ জমিন আমার
অতি পরিচিত অতি পুরাতন।
পুরাতন এ ধূষর রাত ক্লান্ত দিন ম্রিয়মান চাঁদের
আলো রক্তাক্ত সূর্য হারানো নক্ষত্র রাজি
এ আমার অতি প্রিয় পরিচিত হস্ত রেখার মতন।
বাক্সে রাখার এতটুকু জায়গা নেই ঘরে তবু বাহারী পোশাক থরে থরে সাজানো

ইচ্ছে করে না ফেলে দিতে এই সব সামান্য সামান।
ইচ্ছে করে না অন্যের হাতে তুলে দিতে
এযেন ভালোলাগা,ভালোবাসার ফসিল।

আমার কোন অলৌকিক পারফরম্যান্স নেই,
পুরাতন দিন গুলো আঁচড় কাটে নতুন আায়নায়।
তবু কেন যে এত মায়া অতীতের উঠোনে।
পারি না ফিরিয়ে আনতে আমার ফেলে আসা শৈশব কৈশোর স্নেহময়ী মায়ের ভালোবাসা!
ক্রমাগত ক্ষয়ে যায় জংধরা যৌবন আশা!
বয়স যখন পঞ্চান্ন পেরিয়ে সময়ের স্রোতে
তখন সমস্ত শরীর জুড়ে শ্রাবণের মেঘ মুখ ভার করে থাকে আমার কালবেলা!
পুরাতন দালানের পলেস্তারা খসে পড়ে রাত্রি দিন রং করা পুরাতন গাড়ির যৌবন ফিরিয়ে আনা যায়,
পুরাতন ইঞ্জিন বদলে ফেলে, আহা
এ দেহ ঘড়ির কোনো দাম নাই থমকে গেলে ।
পৃথিবীর সবকিছুকে বদলানো যায়,
ছুড়ে ফেলা যায় পুরাতন সমস্ত আসবাব ঘর বাড়ি
সব কিছু শুধু এই দেহ ইঞ্জিন ছাড়া।
সময় বদলে যায়, বদলে যায় বৃক্ষের কলতান
বদলে যায় পৃথিবীর প্রচ্ছদপট।
পাল্টে যায় ক্যালেন্ডারের পাতা, টেবিলে শোভা পায় নতুন ম্যাগাজিন।
জমিন কি শুধু নতুন কেই ভালোবাসে?
ভালোবাসে নতুন প্রজন্মকে পরম মমতায়।
পুরাতন পিছে ফেলে মানুষ ক্রমাগত সামনে এগোয়।
যেমন পর্বত আরোহী একপা দুপা করে এগিয়ে যায় পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়ায়।

আদিম গুহা ছেড়ে মানুষ গড়েছে নতুন সভ্যতা।
প্রতিদিন পরিবর্তিত হয় মানুষের বেশভূষা
ঘর গেরস্তালী আবাস নিবাস চিন্তা চেতনা।
থেমে যায় রাজনৈতিক আস্ফালন, পড়ে থাকে ফেরাউন মিশরীয় মিউজিয়ামে,
পিরামিড দাঁড়িয়ে থাকে কালের আমল নামা হাতে ।
তাজমহল ক্রন্দন করে তার নয়নাভিরাম সৌন্দর্য ভূলুণ্ঠিত হবে সম্রাট শাজাহানের মত এ আশংকায়।
আমিও তো ভেঙে ফেলেছি আমার পুরাতন বাড়ি
দীর্ঘ এক যুগ ধরে তিলে তিলে গড়েছি নতুননিবাস
পিপিলিকার মতো অন্তঃহীন শ্রমে শান্তির নেশায়!
মা হীন এ বাড়ি অন্তঃসার শুন্য, পেরেশানিতে ভরা।
আমার চির পুরাতন দেহ ইঞ্জিন প্রিয় আত্মা
ডাক দিয়ে যায়,
একদিন থেমে যাবে সব কোলহল, মানবে না দায়।
সকল পুরাতন কে ভুলতে পারি শুধু তোমাকে ছাড়া।
হে প্রশান্ত আত্মা আমার তুমিও উড়ে যাবে পাখির ডানায়
পুরাতন পৃথিবী ছেড়ে আকাশের দূর সীমানায়।
হাজার বছর ধরে তোমাকে নিয়েই আমাদের
এই পথ চলা অনন্তকালের অলৌকিক পৃথিবীর পথে
নিমিষে বিলীন হবে জরাজীর্ণ পুরাতন সব ইতিহাস।।

১৫-৭-২৩,রাজশাহী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host