1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
এ আষাঢ়ে - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

এ আষাঢ়ে

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৯৩ Time View

এ আষাঢ়ে
হাসান জামান


সারাটা দিন তাকিয়ে আছি
মেঘলা আকাশ তোমার দিকে চেয়ে –
আকাশ ভেঙে ঝডের সাথে আসবে তুমি
মনময়ুরী এই শহরে ফিরবে তুমি
হৃদয় জুড়ে নাচবে মেঘের মেয়ে ।
নামবে তুমি জমিন পরে তুফান জলোচ্ছ্বাসে,
হালদা নদী ঝর্না ধারায় প্রবল উচ্ছাসে
সিক্ত হবে মৎস্য রানী
মৎস রাজের চন্দ্র অভিলাষে।
নতুন জলের আনন্দ উৎসবে
মা মাছেরা যখন ছড়ায় সবুজ কুসুম কনা,
গ্রীষ্ম দিনের তীব্র দহন শেষে
তোমার শীতল ধারায়
মৎস্যজীবীর চোখে তখন স্বপ্ন তোলে ফনা।
তুমি বিহীন এই পৃথিবী
মৃত জমীন শুষ্ক মরুভূমি
তোমার শীতল অধর চুমি
জেগে ওঠে সকল প্রাণীর ভাষা
পৃথিবী পায় নতুন জীবন নয়া দিগন্ত
নতুন এক প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host