1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
আজ ঈদ কুরবানী উৎসব - ইকরা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

আজ ঈদ কুরবানী উৎসব

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৭৯ Time View
Oplus_0

আজ ঈদ কুরবানী উৎসব
হাসান জামান


আজ শহর নগর বন্দর গ্রামে
আনন্দ ধারা ডাইনে বামে
চারপাশে শুধু মানুষের কলোরব
আজ খুশির ঈদ কুরবানী উৎসব।
সহস্র পশু হবে কোরবান
প্রিয় রব এ তোমার ফরমান।

সুগন্ধি রুটি রঙিন পোলাও ভুনা মাংসের আহার
উপচে পড়ে ধনীদের ঘরে পায়েস ফিরনি পাহাড়
এক টুকরো মাংস রুটির জন্য এতিমের হাহাকার
এ কেমন মানবতা! এ কেমন ভালোবাসা
কার জন্য এ কুরবানী!কি তোমার প্রত্যাশা!

একই জমিনে এক সমতলে মানুষেরা উঠে বেড়ে
শত কোটি ভিখারির খানা কারা খায় বলো কেড়ে
ধনী গরীবের বৃত্তের মাঝে অদৃশ্য এক দেয়াল
সব হারাদের কে রাখে মনে কে রাখে তার খেয়াল
প্রিয় মালিক তুমি কোথায় বলো কোন আসমানে
তোমার গোলাম কাঁদে অসহায় মন ভাঙা পরানে
আল আকসায় ফিলিস্তিনে চালায় গুলি কারা
দুঃসাহসে খ্যালে রক্তের হোলি
লক্ষ শহীদ দিচ্ছে জীবন বলি
পৃথিবী আজ বিশ্বাসীদের আতংকিত পাড়া।

দিকে দিকে আজ অভিবাসী মাগরিবে মাশরিকে
মিরজাফরেরা ক্ষমতায় বসে আছেন চারিদিকে।

৮৩ কোটি মানুষ বাস্তুহারা অন্ন বিহীন রাত
ওদের মাথায় রাখো আজ তোমার পবিত্র হাত।
আমরা চাই তোমার সীমাহীন ভালোবাসা
মান্না সালওয়া সোনালী স্বপ্ন এক সমুদ্র আশা।

ঈমান যখন কাঁচের টুকরো কণা
বুকের গহীনে ভয়ের সর্প ফনা।
সাহসের স্রোতে তখনি উড়তে চাই
তোমার আগুনে তখনই পুড়তে চাই
এই উৎসবে হোক ভয়ভীতি কুরবানী।

পাড়ি দিতে চাই দুঃখের দীঘল রাত্রি
ঈমান আমার নয়তো কাঁচের ফুলদানি।

তুমি ছাড়া এই অগ্নিঝড়ে কি করে পথ চলি
আকাশ জমিনে তুমি ছাড়া কেউ নেই
আজ কবুল এ কুরবানী সামান্য অঞ্জলি!
প্রশস্ত করো সংকীর্ণ বুকপিতা ইবরাহিমের মতো
কুরবানী এই রক্ত স্রোতে দূর করো
মনের কালিমা পাপের বোঝা শতো।
আজ পবিত্র ঈদ উৎসব শেষে
দুখের পাখি উড়ে যাক দূর দেশে
আমার মৃত্যু জান ও মাল
দিলাম তোমার সকাশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host