
যাকাত দেওয়া নয় করুণা
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)
যাকাত প্রভুর বিশেষ হুকুম
ইসলামের মূল ভিত,
যাকাত দানে গরিব মুখে
ফোঁটাও খুশির গীত।
যাকাত দেওয়া নয় করুণা
গরিব জনের হক,
দেয় না যাকাত বখিল ধনী
আঁকে নানান ছক।
উদার মনে যাকাত দিবো
দম্ভ ভাবে নয়,
ফরজ হুকুম করতে আদায়
রাখবো হৃদে ভয়।
যাকাত দিলে অর্থ কমে
এই ভাবনা ভুল,
নামাজ রোজার মতই যাকাত
ইবাদতের মূল।
গরিবের হক ফাঁকি দিলে
এই দুনিয়ায় ভাই,
পরকালে কঠিন ভাবে
ধরবে তোমায় সাঁই।
রেফারেন্স সূরা বাকারা, আয়াত -২৭৭
Leave a Reply