
রেফারেন্স : আজকের আয়াত সুরা বাকারাহ ২৭৭ নং আয়াত।
ঈমানের পথ
কাজী সাইফুল ইসলাম
ঈমানের পথ লক্ষ্য যাঁহার
পথিক প্রবর সৎ,
পূণ্য কর্মের দিশারি সে
কোরআন তাঁহার মত।
যাঁহার হাতে সালাত কায়েম
যাকাত আদায় হয়,
রবের নিকট প্রতিদান তাঁর
নিশ্চিত জমা রয়।
ঘুচবে তাঁদের দুখের দহন
মুছবে সকল ভয়,
অমর প্রাণের ধারক তাঁরা
নেই তো কোনো ক্ষয়।
Leave a Reply