1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
বিশ্ব মেডিটেশন দিবস - ইকরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বিশ্ব মেডিটেশন দিবস

  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৪৪ Time View

বিশ্ব মেডিটেশন দিবস
শাহজালাল সুজন

যোগ ব্যায়াম বা মেডিটেশন
দেহের জন্য ভালো,
দেহের অর্গান ফুসফুস সহ
দূর করে সব কালো।

নিয়ম মেনে শরীরচর্চা
প্রতিদিনই করো,
থাকবে সতেজ মনের গতি
সুস্থ দেহ গড়ো।

উইলিয়ামস নাম বৃটিশ শিক্ষক
প্রথম পালন করে,
একুশে মে মেডিটেশন
বার্তা সকল তরে।

কোয়ান্টাম নাম ফাউন্ডেশন
বাংলাদেশে শুরু,
মেডিটেশন বা যোগ ব্যায়াম
সবল দেহের গুরু।

প্রতিপাদ্যের বিষয় ঘিরে
প্রেসক্লাব চত্বর সাজে,
স্বেচ্ছাসেবী সংগঠন তাই
থাকে নানান কাজে।

সুশীল সমাজ সকল মিলে
মেডিটেশন করি,
সুস্থ জীবন নির্মল বায়ু
এই দেশটাকে গড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host