আমি বুঝি কারণ আমি কবি
তুমি খুঁচা দিলেও বুঝি,
তোমার অত্যাচারে হৃদ চুরমার
তোমাকে সঙ্গোপনে খুঁজি!
তোমাকে অনলাইনে বেশি দেখি
আমাকে বানাতে চাও বোকা,
নিজেকে চালাক ভেবে কি লাভ
আমি কি কচি বাবু খোকা!
অনলাইনে তোমার সাথে পরিচয়
অফলাইনেও হয় দেখা,
তুমি আমার বন্ধু হয়ে থাকবে
তবে কেন দিবে ধোঁকা!
আমি বুঝি অনলাইনে পরিচয়
ওরা আমার বন্ধু নয়,
বন্ধুর পরীক্ষায় শূন্য নাম্বার তার
অন্ধ বিশ্বাসে করি ভয়!
তুমি আসলে ছেলে নাকি মেয়ে
অনলাইনে বন্ধু হতে চাও!
বুঝি অনলাইনে মিথ্যার ছড়াছড়ি
প্রোফাইল ঘুরে কী পাও?
Leave a Reply